খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

মেসি কোচিং স্টাফে আসতে চাইলে স্বাগত জানাবেন স্কালোনি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেসি কোচিং স্টাফে আসতে চাইলে স্বাগত জানাবেন স্কালোনি

যোগফল প্রতিবেদক:

খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অধ্যায় শেষ হলেও আলবিসেলেস্তেদের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। জাতীয় দলের কোচিং স্টাফে মেসিকে যুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। বরং আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা নিজে আগ্রহ প্রকাশ করলে তাকে সাদরে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। তার বিদায়ের পর কোচিং স্টাফে নতুন কাউকে যুক্ত করা হবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। সেখানেই উঠে আসে মেসির নাম।

জবাবে স্কালোনি বলেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক... সে আসুক।’

তবে মেসির ফুটবল ক্যারিয়ার এখনই শেষ হয়ে যাচ্ছে বলে মনে করেন না আর্জেন্টাইন কোচ। বরং ক্লাব ফুটবলে আরও দীর্ঘ সময় তাকে খেলতে দেখার প্রত্যাশা করছেন তিনি। এমনকি ২০৩০ সালের পরও মেসি মাঠে থাকতে পারেন বলে বিশ্বাস স্কালোনির।

তিনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলকে সে ইতোমধ্যেই বিদায় জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে সে যত দিন পারে খেলা চালিয়ে যাক, সেটাই আমাদের প্রত্যাশা।’

অবশ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার ইচ্ছা নেই বলে আগেই জানিয়েছেন মেসি। জাতীয় দলের কোচিং স্টাফের অংশ হওয়ার চেয়ে ফুটবল ব্যবস্থাপনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনার রোজারিওর ক্লাব লিওনেস, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন এই ফুটবল মহাতারকা।

এদিকে ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের পরপরই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই আর্জেন্টিনার। স্কালোনি জানিয়েছেন, আপাতত বর্তমান কোচিং স্টাফ নিয়েই কাজ চালিয়ে যেতে চান তারা। ভবিষ্যতে যুবদলের কয়েকজন ফুটবলারকে সহযোগিতার জন্য কোচিং স্টাফে যুক্ত করা হতে পারে।

দীর্ঘদিনের সহকর্মী স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে আবেগ প্রকাশ করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘ওয়াল্টার আগেই জানিয়েছিল, সে নিজের মতো করে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা। সে আমার বন্ধু এবং এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তার নিজের পথচলা শুরু করার এটাই সঠিক সময়। তার জন্য শুভকামনা।’

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ*ত্যা*র রহস্য, আট দিনেও গ্রে*প্তা*র নেই

ছবিতে নি*হ*ত নুহা

গিয়াস রনি ।। নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।

নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

যোগফল প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মো. সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এর আগে সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যার কিছুক্ষণ আগে সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে কিশোর মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের (রমনা জোনাল টিম) পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সরকারের পতনের পরও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার তথ্য তদন্তে উঠে এসেছে বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে অন্যান্য আসামির পরিকল্পনা, পলাতক আসামিদের অবস্থান ও তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, সাঈদ খোকনের আশ্রয়দাতা, বর্তমান আস্তানা এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় কিশোর আব্দুল মোতালিব। এ সময় তার বুকে ও গলায় গুলি লাগে। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

ছবি যোগফল সংবাদদাতা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:

খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সোলাদানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ, খুলনা।

অভিযানকালে জব্দ করা আনুমানিক ৪ লাখ চিংড়ির পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।